1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে হাজার পিস ইয়াবাহসহ যুবক আটক

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ জুলাই, ২০১৭, ৩.৩৫ পিএম
  • ৫৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুরে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজাত মিয়া (৩২) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুজাত মিয়া কামরাবন্দ গ্রামের আব্দুল ওয়াহেদের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই তপন কুমার দাশের নেতৃত্বে শনিবার দুপুরে পুলিশ সুজাত মিয়ার বসতঘরে অভিযান চালায়। এসময় তার বসতঘরের স্টিলের আলমিরা থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় তাকেও আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবা সিন্ডিকেটের নেপথ্যের নায়কদের তথ্য বের করার চেষ্টা করছে পুলিশ।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, ইয়াবাসহ সুজাত মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে অন্যান্য ইয়াবা ব্যবসায়ীদের তথ্য নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তাহিরপুরে কিভাবে ইয়াবার বিস্তার ঘটছে এবং কারা এর সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!