1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দোয়ারাবাজারে শিক্ষককে হুমকির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ জুলাই, ২০১৭, ৩.৩০ পিএম
  • ৫৩১ বার পড়া হয়েছে

আশিস রহমানঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিক্ষককে হুমকি দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার শিক্ষার্থীদের উদ্যোগে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাদিকুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসেন, প্রাক্তন শিক্ষার্থী আফতাব উদ্দিন, রুবেল মিয়া, হারুন রশিদ প্রমুখ।
বক্তারা শিক্ষককে লাঞ্চিত ও হুমকি দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উল্লেখ্য তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শাহ জাহান ও জীবন মিয়া পরষ্পরের মধ্যে ঝগড়া হয়। এব্যাপারে শিক্ষার্থীরা বিচারপ্রার্থী হলে বিদ্যালয়ের সহকারি শিক্ষক কমলেশ রায় বিষয়টি মিমাংসা করে দেন। এর কিছুক্ষণ পরেই শিক্ষক কমলেশ রায় কর্তৃক শিক্ষার্থীদের বিচার মিমাংসা মনঃপুত না হওয়ায় শিক্ষার্থী শাহজাহানের স্বজনরা শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আজ এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!