1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল দফতরির মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ জুলাই, ২০১৬, ১০.০৬ এএম
  • ৬৭১ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা মডেল হাইস্কুলের সামনে বিদ্যুতের ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই বিদ্যালয়ের দফতরির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টায় এ ঘটনা ঘটে। নিহত মারুফ মিয়া (২২) একই উপজেলার দক্ষিণ কামলাবাজ গ্রামের আলী আমজাদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মারুফ মিয়া জামালগঞ্জ মডেল হাই স্কুলে ভবনের সামনে খুটি থেকে বিদ্যালয়ে সংযুক্ত বিদ্যুৎ লাইনে দুপুরে কাজ করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে মারুফ মিয়া ৪-৫ বছর ধরে জামালগঞ্জ মডেল হাই স্কুলে মাস্টাররোলে দফতরি হিসেবে কাজ করতো।
জামালগঞ্জ থানার ওসি মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা স্কীকার করে জানান, মারুফ মিয়া বিদ্যালয়ের সামনের ঝুলন্ত তারে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!