1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সরকারি কলেজে অতিরিক্ত ফিস নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭, ৫.৪২ পিএম
  • ৫৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের পকেট কেটে অপ্রয়োজনীয় খাত থেকে প্রতি বছর প্রায় ৬০ লাখ টাকা টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে পরীক্ষা বর্জন করে প্রতিবাদ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহষ্পতিবার বেলা দেড়টায় ডিগ্রি দ্বিতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে কিছুক্ষণ পরেই পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে এসে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশে দ্রুত অপ্রয়োজনীয় খাত থেকে টাকা আদায় বন্ধের আহ্বান জানানো হয়। জানা গেছে গতকাল বৃহষ্পতিবার কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা ছিল। এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কয়েকদিন ধরে কলেজ কৃর্তপক্ষের অন্যায্য ফিস নেওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত ছিল। এই দাবিতে বৃহষ্পতিবার পরীক্ষা বর্জনের ডাক দেয় সাধারণ শিক্ষার্থীরা। বেলা দেড়টায় পরীক্ষায় অংশ নিয়েই কিছুক্ষণের মধ্যে সকল শিক্ষার্থী বেড়িয়ে এসে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। ছাত্রনেতা আসাদ মনির সভাপতিত্বে ও উজ্জ্বল আহমেদের পরিচালনয় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলেজের সাধারণ শিক্ষার্থী উজ্জ্বল দাস, নূরী আক্তার, নজরুল ইসলাম, অলি খান প্রমুখ। বক্তারা অবিলম্বে কলেজ কর্তৃপক্ষকে অনৈতিক ফিস নেওয়া বন্ধের আহ্বান জানান।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!