1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাতকে ভূয়া ডাক্তারকে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ জুলাই, ২০১৭, ৫.৫১ পিএম
  • ৫৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতকে এক ভূয়া ডাক্তারকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছির উল্লাহ খান ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় চিকিৎসাপ্রদানকালীন ভূয়া ডাক্তার রাজু আহমেদকে এই দ- দেন। রাজু নাটোর জেলার পাড়সিংড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ছাতক উপজেলার বিভিন্ন গ্রামীণ বাজারে অভিজ্ঞ ডাক্তার সেজে রোগিদের চিকিৎসা দিয়ে আসছিল।
জানা যায়, দীর্ঘদিন ধরে নিজেকে অভিজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে রাজু আহমেদ ছাতক, গোবিন্দগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় রোগীদের অপচিকিৎসা দিয়ে আসছে রাজু আহমদ। বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ চাকলপাড়া রইছ উদ্দিনের বাড়িতে রোগিদের সেবা দিচ্ছিল। এসময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসলে ডাক্তার হিসেবে প্রয়োজনীয় সার্টিফিকেট দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত তাকে সাতদিনের কারাদ- প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাছির উল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাক্তার হিসেবে রাজু কোন কাগজপত্র দেখাতে পারেনি। তাই তাকে সাত দিনের বিনাশ্রম দণ্ড দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!