1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

দোয়ারাবাজারেমাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস দায়সারা পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ জুলাই, ২০১৭, ৫.৪৭ পিএম
  • ৪৫৩ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের দায়সারার‌্যালি ও অনুষ্ঠান পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান হওয়ার কথা সকাল ১০টায়। ব্যনাারেও তা উল্লেখ করা হয়েছে। কিন্ত স্কুল শিক্ষার্থীদেও নিয়ে উপজেলা পরিষদ মাঠে কিছুক্ষণ দাড়িয়ে থেকে ছবি তোলে শেষ হয় র‌্যালি। অন্য দিকে ১০টায় আলোচনাসভা অনুষ্ঠানের কথা থাকলেও বেলাসাড়ে ১২ টায় মাত্র দশ মিনিটে দায়সারা আলোচনাসভা শেষ হয়। আলোচনাসভায় শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের গুটিকয়েক কর্মকর্তা-কর্মচারী, তিনজন গণমাধ্যমকর্মী ছাড়া জনসাধারণ কেউ ছিলেননা ওই অনুষ্ঠানে। অথচ মাদক দ্রব্যেও অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবসে জনসচেতনতা বৃদ্ধিরলক্ষ্যে সর্বস্থরের জনসাধারণ থাকার কথা। কিন্ত এর কোনোটিই হয়নি।
উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ’র সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা ভূমি অফিসার (এসিল্যান্ড) প্রশান্ত কুমারবিশ^াস। একজন কর্মকর্তার বক্তব্যের পর পরই অনুষ্ঠান গুটিয়ে চলেযান যে যার পথে।
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক বলেন, আমাকেও ওই অনুষ্ঠানের ব্যাপারে কিছু বলা হয়নি। অনুষ্ঠানের সময় মাধ্যমিক শিক্ষা অফিসার ফোন করে বলেছেন আমি অনুষ্ঠানে থাকবো কিনা। আমি বলেছি আমি তো আর জানিনা। এখন অন্য কাজে অন্যত্র চলেএসেছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!