1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন রোমেন

  • আপডেট টাইম :: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ১০.৪৩ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বঙ্গবন্ধুর ঘনিষ্ট রাজনৈতিক সহচর প্রয়াত এমপি এডভোকেট আব্দুর রইসের পুত্র,সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. খায়রুল কবীর রোমেন জেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। শনিবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়নের যৌথসভায় এডভোকেট খায়রুল কবীর রোমেনকে মনোনয়ন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সভায় ৬১ টি জেলা পরিষদে চেয়ারম্যান পদে ৬১ জন আওয়ামী লীগ নেতাকে মনোনয়ন দেয়া হয়।
এদিকে সৎ, সজ্জন, বিনয়ী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট রাজনৈতিক সহচরের সন্তান রোমেনকে মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ তৃণমূল আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ড. খায়রুল কবীর রোমেন বলেন, আমি সরকারি চাকুরি ছেড়ে জননেত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে রাজনীতিতে নেমেছিলাম। ছাত্রলীগ, যু্বলীগ ও আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে রাজপথে সোচ্চার আছি। নেত্রী আমাকে মূল্যায়ণ করায় কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অবশ্যই আশাবাদী স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!