1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাতকে বিদ্যালয় ক্যাম্পাস থেকে ৫ বিষধর সাপ ধৃত

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জুলাই, ২০১৭, ৩.৫২ পিএম
  • ৫৯১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক পাল্প এন্ড পেপার মিলস উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সর্পরাজের সহায়তায় বিভিন্ন প্রজাতির বিষধর ৫টি সাপ সাপ ধরা হয়েছে। সর্পরাজ বুরহান উদ্দিন জালালী সোমবার সকালে বিদ্যালয়ের আবাসিক কলোনী থেকে সাপ উদ্ধার করে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে বিদ্যালয় আবাসিক কলোনীতে বিষধর সাপের অবাধ বিচরণ লক্ষ্য করেন কলোনীর বাসিন্দারা। এ নিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ভীতি দেখা দেয়। এই উদ্বেগ লক্ষ্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন তালুকদার পরিচালনা কমিটির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে কমিটির মাধ্যমে সর্পরাজ বুরহান উদ্দিন জালালীকে খবর দেওয়া হয়। সোমবার সকালে তিনি দলবল নিয়ে সাপধরা অভিযানে নামেন। সর্পরাজের দল ওই কলোনী থেকে ২টি বিশাল আকারের গোখরা সাপসহ ৫টি বিষধর সাপ ধরে। সাপ ধরার পর স্কুল কর্তৃপক্ষ সাপুড়েদের পুরষ্কৃত করেন। সাপুড়ে জালালী নিজের জিম্মায় সাপগুলো নিয়ে যান।
এ বিষয়ে ছাতক পেপার মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন তালুকদার বলেন, শিক্ষার্থীদের ভীতি দূর করতে সর্পরাজ দিয়ে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে ৫টি বিষধর সাফ ধরা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!