1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দোয়ারারায় ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষ রোপন

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জুলাই, ২০১৭, ৪.২৮ পিএম
  • ৫১৯ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল পর্যায়ে দেশ ব্যাপি এক যোগে বৃক্ষরোপন কর্মসুচির অংশ হিসেবে এক ঘন্টায় দোয়ারাবাজার উপজেলার ১০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গনে বৃক্ষরোপন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, সহকারী শিক্ষা অফিসার আবু রায়হান, সমুজ আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক প্রমুখ।
এদিকে বৃক্ষ রোপন কর্মসুচির অংশ হিসেবে দুপুর ১২ টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ছনোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হাবিব উল্লাহ,সহকারী শিক্ষক কুরবান আলী, আজহারুল ইসলাম, রফিক মিয়া, ফরিদ মিয়া, এসএমসি’র সভাপতি আনোয়ার হোসেন। একই সময়ে কিরণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়। এসময় প্রধান শিক্ষক মোখলেছুর রহমান সহকারী শিক্ষক আবুল কাশেম, সেলিনা আক্তার, তাহের উদ্দিন, ফাতেমাতুজ জহুরা, এসএমসি সভাপতি তুহিন মিয়া, পিটিএ সভাপতি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের নেতৃত্বে বৃক্ষরোপনের সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শাহজাহান শামীম, মনির হোসেন খান, নাইমা আক্তার, রাবেয়া খাতুন, স্বপ্না বেগম, শারমিন আক্তার, এসএমসি’র সভাপতি আব্দুল জলিল। পালকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১২ টায় প্রধান শিক্ষক সুবাস চন্দ্র সরকারের নেতৃতে বৃক্ষরোপন কালে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষিক মাজেদা আক্তার,সেলিনা আক্তার, সেফালী আক্তার, শিউলী আক্তার, এসএমসি’র সভাপতি জজ মিয়া (শাহীন), পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আইয়ুব আলীরনেতৃত্বে বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক নাজমুন নাহার,রেবেকা সুলতানা, লাভলী, হাবীবা,কেয়া তালুকদার, এসএমসি’র সভাপতি আলতাব হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!