1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি মেনে নেওয়ার আহ্বান বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিলের

  • আপডেট টাইম :: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ১২.০৬ এএম
  • ২৯১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘটে সমর্থন জানিয়ে চা শ্রমিকদের দাবিসমূহ মেনে নেবার আহ্বান জানিয়েছেন বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল বিডাব্লিউসির সভাপতি শাহরিয়ার বিন আলী ও সাধারণ সম্পাদক সুশান্ত দাস প্রশান্ত।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের চা শিল্প শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। এই খাত যেমন বিপুল বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে—চা শিল্প মালিকদের ধনী বানিয়েছে, এর বিপরীতে এই শিল্পের শ্রমিকরা সবচেয়ে বেশি মজুরি বৈষম্যের শিকার। দেশে সবচেয়ে কম মজুরিতে কাজ করতে বাধ্য হন বাংলাদেশের চা শ্রমিকরা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চা বাগান শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা সরকারের দায়িত্ব কিন্তু সরকার সবসময় ধনী মালিকের পক্ষে থাকেন।
বিবৃতিতে আরও বলা হয় একজন চা শ্রমিক দিনে ১২০ টাকা মজুরি পাবে—এটা কোনোভাবে মেনে নেয়া যায় না, এই শোষণ চলতে দেয়া যায় না।
বিবৃতিতে নেতৃবৃন্দ দীর্ঘ প্রায় ২০০ বছর ধরে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত চা শ্রমিকদের সংগ্রামে একাত্ম হওয়ার জন্য দেশবাসীসহ বিশ্বের শ্রমজীবী মানুষকে একাত্ম হওয়ার আহ্বান জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ চা বাগান শ্রমিকদের চলমান ধর্মঘটের প্রতি সংহতি জানিয়ে এবং ন্যূনতম মজুরি ৩০০ টাকা করার দাবিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে আগামী মঙ্গলবার ২৩ আগস্ট দুপুর ১২ টায় স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছেন। নেতৃবৃন্দ এই কর্মসূচিতে লন্ডনে ক্রিয়াশীল প্রগতিশীল সংগঠন ও সাধারণ মানুষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছি। বার্তা প্রেরক সুশান্ত দাস প্রশান্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল বিডব্লিউসি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!