1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ টিমের কোচ সুনামগঞ্জের আবু নাসের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ৬.৪৬ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি
আইডিয়াল সিনিয়র অ্যাথলেটিক্স ক্লাবের ব্যবস্থাপনায় ৬ষ্ঠ আমন্ত্রণে আন্তর্জাতিক ক্রস কান্ট্রি প্রতিযোগিতা আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে পশ্চিমবঙ্গের বারাসাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন থেকে নির্বাচিত ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় ৩ জন পুরুষ অ্যাথলেটস্ আশিক বিশ্বাস, ইলাহী সরকার, শেখ নাহিদ উদ্দিন এবং ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় ইভেন্টে ৪ জন মহিলা অ্যাথলেটস্ নাসরিন বেগম, নার্গিস জাহান ওয়াব, রিংকী বিশ্বাস ও শামসুন্নাহার অংশগ্রহণ করবেন। কবির উদ্দিন চিফ দ্য মিশন, ওহাব খান টিম ম্যানেজার, তাপাতি রানী দাস টিম অফিসিয়াল হিসেবে যাবেন। উক্ত টিমের স্কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাথলেটস্ মো. আবু নাসের।
জানা যায়, মো. আবু নাসের কৃষি বিভাগের (অব.) উপ-পরিচালক ও নাসার বিজ্ঞানী ড. আনোয়ার জামান সজীবের পিতা। তিনি সুনামগঞ্জ জেলার সুরমা ইউনিয়নের বেরিগাঁও গ্রামের বাসিন্দা। তিনি বাল্যকাল থেকে খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিতে ¯œাতক ডিগ্রি অর্জন করে সপ্তম বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি ক্যাডারে যোগদান করেন এবং কৃষি মন্ত্রণালয়ের আরএসসিও পদ থেকে অবসর গ্রহণ করেন। কৃষি উন্নয়নে অসামান্য স্বীকৃতিস্বরূপ তিনি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-২০২০ লাভ করেন। অবসর গ্রহণের পর তিনি শরীর সুস্থ্যতা ও ফিটনেসের সুরক্ষার জন্য দ্য সুরমা রানার্স গ্রুপ সংঘটিত করে নিয়মিত শরীর চর্চা ও দৌড়ে অংশগ্রহণ করেন। অ্যাথলেটিক্স জাতীয় কোচ ওহাব খানের অধীনে কয়েকটি কোচ সাফল্যের সাথে সম্পন্ন করেন। মেধা, অনুশীলন ও দক্ষতা দিয়ে অল্প সময়ে তিনি অ্যাথলেটিকস্ সেক্টরে স্থান করে নিয়েছেন। তিনি দেশে-বিদেশে ১৫টি ম্যারাথন ইভেন্টে অংশগ্রহণ করেন এবং ৭টি ইভেন্টে ৫০ বছরের ঊর্ধ্ব বয়স ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন স্থান লাভ করেন। তিনি শরীর চর্চা ও রানিং সংগঠন সুনামগঞ্জ রানিং কমিউনিটি ও সিলেট রানিং কমিউনিটির নিয়মিত অনুুশীলন ও প্রশিক্ষণ কার্যক্রমের সাথে জড়িত আছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!