1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

৯০ দিনের মধ্যে চাল বাজারে ছাড়ার নির্দেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭, ৪.২০ পিএম
  • ৫৭৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
অস্থিতিশীল চালের বাজার নিয়ন্ত্রণে আমাদানি করা চাল বাজারজাত করার জন্য ব্যবসায়ীদের সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে এলসি খোলার ৯০ দিনের মধ্যে আমদানিকৃত চাল বাজারে ছাড়তে হবে। বৃহস্পতিবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়েছে, এলসি খোলার ৯০ দিনের মধ্যে আমদানিকৃত চাল বাজারে ছাড়তে হবে। এই নির্দেশনা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

প্রসঙ্গত, ২০১২ সালের নির্দেশনা অনুযায়ী, এতদিন আমদানিকারকরা নিজেদের পছন্দ করা সময়ে আমদানিকৃত চাল বাজারে ছাড়তো।

নিয়ম অনুযায়ী, সাধারণত এলসি খোলার ৯০ দিনের মধ্যে পণ্য দেশে আসে। অনেক ক্ষেত্রে এলসি বাতিলের ঘটনাও ঘটে।

এর আগে গত ১৯ জুন বাকিতে চাল আমদানি করার বিষয়ে একটি নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তাতে বলা ছিল, ব্যাংক হিসাবে টাকা না থাকলেও চাল আমদানিতে ঋণপত্র খোলা যাবে। চালের বাজারে অস্থিতিশীলতা দূর করতে এমন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ওই নিদের্শনা অনুযায়ী, চাল আমদানিতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিনা মার্জিনে ঋণপত্র খোলার পরামর্শ দেওয়া হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে বাজারে চালের সরবরাহ নিশ্চিত করতে এ পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ দিকে খাদ্য মজুদ বৃদ্ধিতে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এ চাল আমদানিতে ব্যয় হবে ১৭৮ কোটি ৪৫ লাখ টাকা।

এর আগে গত মাসে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দরপত্র ছাড়াই সরকারি সরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে ভিয়েতনাম থেকে যে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানি করছে, তার মধ্যে দুই চালানে মোট ৪৭ হাজার মেট্রিক টন দেশে এসেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!