1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তিন সাংবাদিকের উপর হামলাকারীর শাস্তি দাবি: জেলার সাংবাদিকদের নিন্দা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭, ১.৫৪ পিএম
  • ৫১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদসহ তিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জ জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিক সমাজ। বিবৃতিতে বক্তারা হামলাকারি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবরেজিষ্টার অফিসের মোহরী ও শিবপুর মধ্যপাড়া জামে মসজিদের সামন থেকে পুরাতন জামে মসজিদের রাস্তা নির্মাণকাজের পিআইসি’র সেক্রেটারী মাসুক মিয়াকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। বিবৃতিদাতারা হলেন সিনিয়র সাংবাদিক রওনক আহমেদ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি আ্যডভোকেট আজিজুল ইসলাম চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজ, দৈনিক হিজল করচ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সাহাব উদ্দিন আফিন্দী, দৈনিক সিলেটবানী প্রতিনিধি মাসুক মিয়া, দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক আলোকিত বাংরাদেশ প্রতিনিধি আল-হেলাল, গাজী টেলিভিশন প্রতিনিধি মাসুদ আলম চৌধুরী, মোহনা টেলিভিশন প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, বৈশাখী টিভি প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও এস এ টিভি প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার আকরাম উদ্দিন, রেজাউল করিম, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শাহাজাহান চৌধুরী, চ্যানেল আই প্রতিনিধি এ কে এম মহিম, দৈনিক জনকন্ঠ ও মাছরাঙা টিভি প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক কালেরকন্ঠ ও একাত্তর টিভি প্রতিনিধি শামস শামিম, যমুনা টেলিভিশন প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি সাহাব উদ্দিন, দৈনিক ইত্তেফাক ও নিউজ২৪ প্রতিনিধি বুরহান উদ্দিন, দৈনিক আজকের সুনামগঞ্জ এর বার্তা সম্পাদক সামছুল কাদির মিছবাহ, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আমিনুল হক, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি রাজন মাহবুব, ডিবিসি প্রতিনিধি আমিনুল ইসলাম, সুনামগঞ্জের ডাক’র স্টাফ রিপোর্টার ফরিদ মিয়া, আব্দুল শহীদ, দৈনিক বনিকবাতা প্রতিনিধি বিপ্লব রায় প্রমুখ।
উল্লেখ্য গত ১৪ জুলাই দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকায় “দক্ষিণ সুনামগঞ্জে কাবিটা’র কাজে হরিলুট, কাজ না দেখেই বিল,ভাগ নেন পিআইও” এ শিরোনামে সংবাদটি জেলা প্রশাসকের দৃষ্ঠিগোচর হলে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্নাকে তদন্তের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে তদন্তের কার্যক্রমে উপস্থিত থাকার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না লিখিতভাবে দৈনিক সুনামগঞ্জের সময়কে চিঠি দেন। গত ১৯ জুলাই সকাল ১১ টায় শিবপুর মধ্যপাড়া মসজিদের সামন থেকে পুরাতন মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্প তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তার গাড়ী স্থান ত্যাগ করার পর দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক,নির্বাহী সম্পাদক ও সহ সম্পাদক প্রাইভেট কারে রওয়ানা হওয়ার সময় প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ সাবরেজিস্টার অফিসের মোহরী মাসুক মিয়া ও তার লোকজন গাড়ী আটকে হামলা চালায় ও অশ্লিল ভাষায় গালমন্দ করতে থাকে।
এ ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!