1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে ছাত্রলীগের বির্তকিত কমিটি মেলে নিল আওয়ামী লীগ!

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ জুলাই, ২০১৭, ৩.০০ পিএম
  • ৬০০ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্বরণের সাক্ষরিত জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি সাফরোজ ইসলাম ও সাধারন সম্পাদক রোমেন আহমদ কে অবশেষে মেনে নিয়েছে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ।
বুধবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মীসভা ওই কমিটির বৈধতা ঘোষনা করেন জগন্নাথপুরের আওয়ামী লীগ রাজনীতির অভিভাবক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য তিনি এ কমিটির নেতৃবৃন্দ নির্দেশ দেন।
এ সময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, আওয়ামীলীগ নেতা কলকলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়েেনর চেয়ারম্যান সিরাজুল হক, আবদুল মানিক, আব্দুল কাইয়ুম মশাহিদ আনহার মিয়া, আকমল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুূল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, শ্রমিক লীগ সভাপতি নুরুল হকসহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় নেতাকর্মীরা জানান, গত মার্চ মাসে সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরন সাফরোজ ইসলাম কে সভাপতি ও রোমেন আহমদকে সাধারন সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন। এ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে ছাত্রলীগের অপর একটি অংশ পাল্টা কমিটির ঘোষনা করে রাজপথে নামে। পরে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের হস্তক্ষেপে দু’কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।
এব্যাপারে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!