1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

শাল্লায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ঘুঙ্গিয়ারগাও প্রাথমিক বিদ্যালয় জয়ী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭, ৫.০৩ পিএম
  • ৬০৯ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান-হাবিব, শাল্লা:
সুনামগঞ্জের শাল্লা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ-২০১৭ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ছেলেদের ইভেন্টে গুঙ্গিয়ার গাও বনাম চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাত্রীদের ইভেন্টে ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।
টানা টান উত্তেজনাপূর্ণ খেলার উভয় ইভেন্টে প্রতিপক্ষ খেলোয়াড়দেরকে ০১ গোলে হারিয়ে ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শাল্লা উপজেলা ক্রীড়াা সংস্থার সাধারণ সম্পাদক কালী পদ রায়।
খেলা শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কৃত করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শাল্লা উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম রেজাউল হক, সহকারী শিক্ষা অফিসার মিন্টু সরকার, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মুহাম্মদ দুলাল উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ পাঠদানের পাশাপাশি শারিরিক ও মানসিক বিকাশে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেম সেন সরকার ও প্রধান শিক্ষক সুরঞ্জিত চৌধুরী, চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র দাস, সাংবাদিক হাবিবুর রহমান-হাবিব, খেলা আয়োজন কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য লোকজন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!