1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

প্রথম বৃটিশ বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয় করলেন সুনামগঞ্জের আকি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ মে, ২০২২, ৩.২৯ পিএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
প্রথম বৃটিশ বাংলাদেশি হিসাবে আখলাকুর রহমান আকি নামের এক বৃটিশ বাংলাদেশি যুবক পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তিনি ব্রিটেনের ম্যানচেস্টার এলাকার ওল্ডহামের বাসিন্দা। আকি রহমানের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়। এই খবরে সুনামগঞ্জের মানুষজন উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা এই যুবককে অভিনন্দন জানিয়েছেন।
রমজান মাসে ৪১ বছর বয়সি আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। আখলাকুর রহমান আকিই প্রথম ব্রিটিশ বাংলাদেশি মুসলিম হিসেবে এভারেস্ট জয়ের অধিকারী হয়েছেন।

আখলাকুর রহমান আকির খালাতো ভাই শামীনুর রহমান জানান, আকি লন্ডনের বৃটিশ বাংলাদেশি হিসেবে পরিচিত। সে লন্ডন থেকে নেপালে এভারেস্ট জয়ের জন্য রওয়ানা দিয়েছিলো। শুক্রবার সকালে আকি এভারেস্টের চূড়ায় ওঠেছে।
নেপাল থেকে শেরপার কাছ থেকে এ তথ্য আমরা জানতে পেরেছি।

শামীনুর আরও বলেন, আকির সঙ্গে তাদের এখনও যোগাযোগ হয়নি। তিনি নিচে নামার পর নেটওয়ার্কের মধ্যে এলে তার এভারেস্ট চূড়ায় আরোহনের ছবি পাওয়া যাবে। এভারেস্ট জয়ী আকি নেপাল থেকে লন্ডন যাবেন।

আকি রহমান ম্যানচেস্টার জয়ের সাথে চ্যানেল এস রামাদান ফ্যামিলি কমিটমেন্ট (আরএফসি) নামের একটি প্রজক্টে ২৬ টি চ্যারিটি সংস্থার জন্য ফান্ড রেইজ করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!