1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

সরকারের সফলতা তৃণমূলে তুলে ধরতে আ.লীগ নেতাদের ধর্মপাশা সফর

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭, ২.২৬ পিএম
  • ৫৮৬ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনায় সরকারের সফলতা ও উন্নয়নের সার্বিক চিত্র জন সম্মুখে তুলে ধরতে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী সংগঠনের নেতাকর্মীদের দ্বিধা দ্বন্দ ভুলে দলীয় ঐক্যবদ্ধ ভাবে সংগঠনের পক্ষে কাজ করার উদাত্ত আহবান জানিয়েছেন সুনামগঞ্জ জেল্ াছাত্রলীগের সাবেক নেতা ও জেল্ াআওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন।
গত সোমবার বেলা দুইটা থেকে তিনি ধর্মপাশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রত্যন্ত এলাকায় আওয়ামী ওয়ার্ড এবং ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি উদাক্ত আহ্বান জানান। তাঁর বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ নতুন বাড়ী গ্রামে।
মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমানের সুযোগ্য পুত্র তিনি। পারিবারিক ভাবে আওয়াামী রাজনীতিতে বেড়ে উঠা অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটনের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হলেও তিনি দীর্ঘবছর ধরে সুনামগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় বসবাস করে আসছেন। তিনি ১৯৭৭ সালে সুনামগঞ্জ মহুকুমা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক, ১৯৭৮সালে মহুকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৮০ সালে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদের সদস্য, ১৯৮৫ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গ্রেপ্তার ও কারাবরণ, ১৯৯১ সালে সুনামগঞ্জ জেল্ াআওয়ামী লীগের সাংস্কুৃতি বিষয়সক সম্পাদক, ১৯৯৭ সালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।
গত সোমবার ও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আওয়ামী লীগের ত্যাগী ও নিষ্ঠবান এই নেতা ধর্মপাশা উপজেলার সেলবরষ, পাইকুরাটি, জয়শ্রী,ধর্মপাশা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ও ওয়ার্ড আওয়ামী , ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করে দেশের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে পূনরায় শেখ হাসিনা ও আওয়ামী লীগকে রাস্ট্রীয় ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- ও সফলতা জন গনের কাছে তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। সাংগঠনিক এই সফরে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাফিজ আলী, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আরফান আলী, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন, শাহ ইকবাল, শাহ সাইফুল ইসলাম প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগের মতাদর্শে বিশ্বাসী। দলের দূর্দিনে কারও কাছে মাথা নত করিনি বা দলীয় কার্যক্রম থেকে পিছ পা হইনি। আগামী নির্বাচনে যাকেই দলীয় প্রতীক দেওয়া হবে তার পক্ষেই আমরা নির্বাচনে কাজ করব।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সেনার বাংলা ও নুতন প্রজন্মের জন্য উন্নত বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আওয়ামী লীগ একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠন। তাই নানাবিদ কারণে নেতাকর্মীদের মধ্যে কিছুটা নেতৃত্বের প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। রাজনৈতিক ভেদাভেদ ও ব্যক্তিগত দ্বন্দ ভুলে গিয়ে দেশের সার্বিক উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও জননত্রেী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। বর্তমান সরকারেরর উন্নয়নমূলক কর্মকা- ও সফলতার বার্তা ঘরে ঘরে পৌছে দিতে হবে। ‘শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন’ বাস্তবে রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা ছাড়া আর কোনো বিকল্প নেই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!