1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

এম. এ মান্নান কর্তৃক জগন্নাথপুরের শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭, ১০.৪০ এএম
  • ৫৩৬ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের দুইশ ৬ জন শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান কর্তৃক উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জে জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেচ্ছুর রহমান, সৈয়দপুর আর্দশ কলেজের অধ্যক্ষ, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালিক প্রমুখ।
পরে জগন্নাথপুর উপজেলার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ জন শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!