1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দিরাই-শাল্লায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭, ১.৫৩ পিএম
  • ৫৪১ বার পড়া হয়েছে

দিরাই ও শাল্লা প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে মঙ্গলবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে-উপজেলা সদরে সড়কে বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে আলোচনায় মিলিত হয়।
শাল্লায় পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায়, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা পরিষদ চেয়াররম্যান গনেন্দ্র চন্দ্র সরকার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ হেলাল উদ্দিন, শাল্লা উপজেলা বিএনপির সাধারন সম্মাপাদক আব্দুল আউয়াল, কেয়ারর জিএসকে শাল্লা উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ শাজাহান ফকীর।
স্বাগত বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রপ্ত) মোঃ জসিম উদ্দিন।
বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এদিকে দিরাইয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশ, সীমান্তিক ও সানক্রেডে’র সহযোগিতায় র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালি শুরু করে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গণমিলনায়তন হলে এসে শেষ হয়। সেখানে পরিবার পরিকল্পনা পরিদর্শক সঞ্চয় চৌধুরী, হ্যাপি সরকারের যৌথ পরিচালনায় ও মেডিকেল অফিসার ডা. বিবেকানন্দ তালুকদারের সভাপতিত্বে আলোচনাসভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান রেজয়ান খান। এছাড়াও বক্তব্য রাখেন হাফিজ ইদ্রিস আহমদ, দেলোয়ার হোসেন সোহাগ, আঙ্গুরা খাতুন, এনজিও প্রতিনিধি আনিসুর রহমান, রেদুয়ান চৌধুরী, তুলশী রানী ভৌমিক, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। পরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ৫টি ক্যাটাগড়িতে পুরস্কার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!