1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

যুক্তরাষ্ট্রে মুসলিম দেশের উপর ট্রাম্পের ভ্রমণা নিষেধাজ্ঞা শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ জুন, ২০১৭, ৯.৫৭ এএম
  • ৫৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
যুক্তরাষ্ট্রে কার্যকর হয়েছে ট্রাম্পের মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার ওয়াশিংটনের স্থানীয় সময় রাত ৮টায় এই নিষেধাজ্ঞা কার্যকর করে ট্রাম্প প্রশাসন। তবে পূর্বে দেওয়া ভিসার ব্যাপারে এই পদক্ষেপ না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিমানবন্দর কর্মকর্তাদের।

দায়িত্ব গ্রহণের পর ইরান, ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া ও সুদানের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দফায় দফায় আদালতে খারিজ হয়ে যাওয়ার পর গত সপ্তাহে তা আংশিক বহালের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। সর্বশেষ রায় অনুযায়ী শুধুমাত্র ‘ঘনিষ্ঠ’ আত্মীয় থাকলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন এই ছয় দেশের নাগরিকরা। চাচা, চাচী, ভাতিজা, ভাতিঝি কিংবা দাদা-দাদীকে ‘ঘনিষ্ঠ’ আত্মীয় হিসেবে এই রায়ে বিবেচনা করা হয়নি।

আন্তর্জাতিক উদ্ধার কমিটির প্রেসিডেন্ট ডেভিড মিলিব্যান্ড এই ঘটনাকে উদ্বেগজনক ও অমানবিক বলেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে দাদী-নারী ও বাবা-মা ছাড়া সন্তানকে নিষেধাজ্ঞায় ফেলা অমানবিক। তাদের রক্ষা করার মার্কিন প্রতিশ্রুতি পরিপন্থী এই সিদ্ধান্ত।’

ট্রাম্প প্রশাসনের আপিলের প্রেক্ষিতে আদালত ওই নিষেধাজ্ঞা আংশিক বহাল রেখেছেন। সুপ্রিম কোর্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নেই এমন বিদেশিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।আগামী অক্টোবরে এ বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ শুনানি হওয়ার কথা রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!