1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে তিন উপজেলার রাস্তাঘাট-ঘরবাড়ির ক্ষতি, নি¤œাঞ্চল প্লাবিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬, ৪.৪৪ এএম
  • ৭৫৪ বার পড়া হয়েছে

আল আমিন::
গত চারদিন ধরে ভারতের মেঘালয় ও খাসিয়া হিল থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সীমান্ত এলাকা প্লাবিত হয়েছে। তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলার নিমনাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি এসব এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। প্লাবিত হয়েছে অন্তত শতাধিক গ্রাম। তবে সুনামগঞ্জ পয়েন্টে জেলার প্রধান নদী সুরমার পানি বিপদসীমার ৮৩ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা জানিয়েছেন দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, পাহাড়ি ঢলে ৬০ হেক্টর রোপা আমন, আউস ৫৫ হেক্টর ও ২৫ হেক্টর বর্ষাকালীন সবজি বিনষ্ট হয়েছে। দোয়ারাবাজার উপজেলার সীমান্ত নদীতে নির্মিত খাসিয়ামারা রাবার ড্যামের বেড়িবাধ ভেঙ্গে যাওয়ায় কয়েকটি গ্রামের যোগাযোগ বন্ধ রয়েছে। এ উপজেলার দোয়ারা-ছাতক রাস্তা ভেঙ্গে যাওয়ায়ে ছাতকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তাছাড়া পাহাড়ি ঢলে উপজেলার আভ্যন্তরিণ কয়েকটি রাস্তা ভেঙ্গে যাওয়ায় দোয়ারা উপজেলা সদরের ২০ টি গ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কয়েকটি বাণিজ্যিক পুকুরের মাছও ভেসে গেছে। বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা এলাকার তিন কি.মি. সড়ক পাহাড়ি ঢলে ভেঙ্গে যাওয়ায় জেলণা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তাছাড়া এই তিন উপজেলার নি¤œাঞ্চলের প্রায় ৫ হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে বলে জানান দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ও বিশ্বম্ভরপুরের ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন জানান। বিশ্বম্ভরপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তালুত জানান, সুনামগঞ্জ হাওরাঞ্চল হিসেবে হাওরের প্রতিটি গ্রামই স্বাভাবিকভাবে এখন প্লাবিত। এটা বর্ষার স্বাভাবিক চিত্র।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। চাহিদা মোতাবেক ত্রাণ সহায়তার প্রয়োজন হলে দেয়া হবে।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ইকবাল আহমদ জানান, পাহাড়ি ঢলে তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলার গ্রামীণ সড়ক, স্লুইচ গেইট, বন্যা প্রতিরক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন জানান, সুরমা নদীর পানি বৃহষ্পতিবার সকালে বিপদ সীমার ৮৩ রসেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া পাহাড়িঢল অন্যান্য উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত করছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!