1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

কূটনীতিক গ্রেফতারে বাংলাদেশের কড়া প্রতিবাদ

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুন, ২০১৭, ৪.০২ পিএম
  • ৫৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
নিউ ইয়র্কে বাংলাদেশি কূটনীতিককে গ্রেফতারের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মাদ সাহেদুল ইসলামের গ্রেফতার ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন অন কনসুল্যার রিলেশনসের লঙ্ঘন— এমনটি মনে করার কারণ আছে বাংলাদেশের।
মঙ্গলবার (১৩ জুন) যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রিফম্যানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ কথা জানানো হয়।
বিষয়টি আশু সমাধানের জন্য ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখছে। বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, বাংলাদেশের উদ্বেগ দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।
নিউ ইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মাদ সাহেদুল ইসলামকে তার গৃহকর্মীর এক মামলায় সোমবার (১২ জুন) গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই গৃহকর্মী ২০১৬ সালের ১৭ মে থেকে সাহেদুল ইসলামের বাসা থেকে নিখোঁজ ছিল এবং তার নিখোঁজ হওয়ার বিষয়টি পরের দিন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিস স্টেট ডিপার্টমেন্টের সদর দফতরে আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে জানানো হয়। ১৯ মে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসও স্টেট ডিপার্টমেন্টের সদর দফতরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে। কিন্তু সাহেদুল ইসলামের গ্রেফতারের আগ পর্যন্ত এ বিষয়ে কোনও তথ্য স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশকে জানায়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং যেকোনও সময় যেকোনও প্রয়োজনে বাংলাদেশ সহায়তা দিতে প্রস্তুত।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!