1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ভ্যাট নিয়ে আলোচনা কল্পকাহিনী: বললেন এনবিআর চেয়ারম্যান

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জুন, ২০১৭, ৩.৩০ পিএম
  • ৬২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
নতুন ভ্যাট আইন নিয়ে চলমান আলোচনা-সমালোচনার অনেকটাই কল্পকাহিনী বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। শনিবার (১০ জুন) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউট (বিটিটিআই) এ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালায় এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আলোচনা-সমালোচনা হলেও ভ্যাট আইনের সত্যটা উঠে আসছে না।’ এ কারণে ভ্যাট আইনের বস্তুনিষ্ঠ আলোচনার আহ্বান জানান তিনি।

নজিবুর রহমান বলেন, ‘সবার স্বার্থ রক্ষা করেই মসৃন পরিবেশে কিভাবে ভ্যাট আইন বাস্তবায়ন করা যায়, তা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে। বিশ্বের সব দেশেই ভ্যাট আইন সংস্কার করা হয়। আমাদের দেশেও এর সংস্কার করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন আইন কার্যকর হবে। তবে সবার স্বার্থ রক্ষা করেই আমরা কাজ করছি।’

তিনি জানান, চলতি অর্থবছর ২৫ লাখ ই-টিআইএন নিবন্ধনের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। ইতোমধ্যে ২৯ লাখের বেশি নিবন্ধিত হয়েছে। চলতি অর্থবছর শেষে ই-টিআইএন নিবন্ধনের সংখ্যা ৩০ লাখে উন্নীত হবে।

বিটিটিআইয়ের প্রধান উপদেষ্টা শ্যামল কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আমিনুল করিম, এনবিআর সদস্য পারভেজ ইকবাল, লুৎফর রহমান ও রঞ্জন কুমার ভৈৗমিক, বিটিটিআই পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার কর্মশালায় বক্তব্য রাখেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!