1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

গুলশানে জঙ্গি হামলার প্রতিবাদে সুনামগঞ্জ যুবলীগের শোকসভা ও প্রতিবাদ মিছিল

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জুলাই, ২০১৬, ৫.১২ পিএম
  • ৭০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ঢাকার গুলশানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ। রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের রমিজ বিপণিস্থ কার্যালয় থেকে মিছিলটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদসভায় মিলিত হয়। শোক মিছিলে নেতাকর্মীরা বুকে শোকব্যাজ ধারণ করে অংশ নেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহ্বায়ক খোন্দকার মঞ্জুর আহমদ, সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, যুবলীগ নেতা নূরুল ইসলাম বজলু, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, অ্যাডভোকেট রওনক আহমদ, সবুজ দাস, মিজানুর রহমান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এহসান আহমদ উজ্জ্বল প্রমুখ।
বক্তারা জঙ্গিদের মোকাবেলায় দেশের দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!