1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

শাল্লা থানার আলোচিত এসআই শাহ আলী প্রত্যাহার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৭.১৮ এএম
  • ৪৫০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা থানার বহুল আলোচিত এসআই শাহ আলীকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে। সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান সোমবার রাতে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৩১ জুলাই তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয় বলে জানান তিনি।
গত ১৩ জুলাই শাল্লা উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অরিন্দম চৌধুরী অপুর বিরুদ্ধে এসআই শাহ আলী পুলিশ এসল্ট মামলা দায়ের করেছিলেন। অপুর পরিবার, প্রতিবেশি ও এলাকাবাসী ঘটনাটি সাজানো এবং সাম্প্রদায়িক ষড়যন্ত্র বলে অভিযোগ করে আসছিলেন। মামলা প্রত্যাহারের দাবিতে এ ঘটনায় সিলেট ও শাল্লায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছিল। গত ২৯ জুলাই মামলাটিকে ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে শাল্লা নাগরিক মঞ্চ ডিআইজি বরাবরে স্মারকলিপি প্রদান করেছিল।
জানা গেছে গত ১৩ জুলাই শাল্লা থানার এসআই শাহ আলী ওসির চার্জে ছিলেন। ওইদিন রাতে বাসায় ফেরার পথে তিনি আক্রান্ত হন মর্মে যুবলীগ নেতা অপুসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় অপুসহ দুজনের বিরুদ্ধে মাদক আইনে আরেকটি পৃথক মামলা দায়ের করেন শাল্লা থানার এসআই আল মামুন। অপুর পরিবার ও স্থানীয়রা এ ঘটনাটিকে শুরু থেকেই সাজানো দাবি করে গভীর রাতে জিজ্ঞাবাদের জন্য বাসায় হানা দিয়ে তাকে ঘুম থেকে তুলে এনে গ্রেপ্তার দেখিয়েছিল বলে অভিযোগ করে আসছিল।
অরিন্দম চৌধুরী অপুর ছোট ভাই এডভোকেট অমিতাভ চৌধুরী রাহুল বলেন, গত ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁওয়ে যে সাম্প্রদায়িক হামলা ঘটেছিল তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন আমার ভাই। এই কারণে এলাকার ১১ জন সাম্প্রদায়িক ব্যক্তি আমার ভাই ও পরিবারকে হত্যার হুমকি দিয়েছিল। আমরা থানায় সাধারণ ডায়েরি করতে গেলে টালবাহানা করেন এসআই শাহ আলী। এক পর্যায়ে জিডি তুলে নিতেও চাপ দেন। আমরা তার বিরুদ্ধে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তিনি শোকজ পেয়েছিলেন। এ কারণে তিনি আমার ভাইয়ের উপর ক্ষুব্দ হয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়দের সঙ্গে যেহেতু এসআই শাহ আলীর মামলা চলছে সেহেতু ঘটনার সুষ্টু তদন্তের জন্য তাকে পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। কোন স্থানে পুলিশ সদস্য বা সরকারি চাকুরিজীবীরা যদি পার্সোনাল গ্যাঞ্জামে লিপ্ত হয়ে যায় তখন আমরা সাধারণত সেখান থেকে তাদের সরিয়ে নেই। শাহ আলীর বেলায়ও সেটি হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!