1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

বিচারপতি, কূটনীতিকসহ কর্মকর্তাদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জুন, ২০১৭, ৪.০৯ পিএম
  • ৫০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
বাংলাদেশের বিচারপতি, কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে অনুষ্ঠিত এই ইফতার অনুষ্ঠানে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা ইহসানুল হক মোনাজাত পরিচালনা করেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
ইফতার অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং কূটনীতিক কোরের ডিন মঞ্চে উপস্থিত ছিলেন।
এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ড. মশিউর রহমান ও ইকবাল সোবহান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, পিএসসি চেয়ারম্যান ড. মুহাম্মদ সাদিক, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান এবং এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানও ইফতারে যোগ দেন।
পাশাপাশি, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা, অধিদফতর ও পরিদফতরের পদস্থ কর্মকর্তারাও ইফতারে অংশ নেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!