1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

মুুক্তিযোদ্ধা মালেক পীর অসুস্থ: হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জুন, ২০১৭, ৪.০৩ পিএম
  • ৬২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রতিবাদী ব্যক্তিত্ব এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব মালেক হুসেন পীর গুরুতর অসুস্থ। মঙ্গলবার সকালে হার্টের ব্যথা নিয়ে তিনি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে এ হাসপাতালে মুক্তিযোদ্ধা কর্ণারে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় পরিবারের লোকজন সকলের প্রার্থনা কামনা করেছেন।
জানা গেছে সোমবার রাত সাড়ে তিনটার দিকে মালেক পীর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এসময় তিনি অসুস্থ বোধ করেন। সকালে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেবার পর দুপুর থেকে বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে তাঁর চিকিৎসা চলছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম জানান সকালে হার্টে ব্যথা নিয়ে ভর্তি হবার পর মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীরকে জরুরি ভিত্তিতে ইসিজি করা হয়েছে। ইসিজির রিপোর্টের ভিত্তিতে আমাদের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার পর্যবেক্ষণে রেখে তাকে চিকিৎসা দিচ্ছেন। তার উন্নত চিকিৎসায় কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছেন বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!