1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু সুনামগঞ্জের দোয়াবাজার সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৩ সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন: প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদোৎসব সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হওয়ায় আমাদের সম্প্রীতির সুদৃঢ় বন্ধন আবারও প্রমাণিত হয়েছে: এমপি নূরুল সুনামগঞ্জে নবমী পূজার দিনে মণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জে ৪৪৬ পূজামণ্ডপে ২ হাজার ৮৮২ আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছে সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১

ব্যাংক হিসাবে আবগারি শুল্ক না বাড়ানোর আহ্বান হুইপের

  • আপডেট টাইম :: সোমবার, ৫ জুন, ২০১৭, ৮.০৬ এএম
  • ৬৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
ব্যাংক হিসাবের আমানতের ওপর আবগারি শুল্ক না বাড়িয়ে বর্তমান হারে রাখার দাবি জানিয়েছেন সরকার দলীয় হুইপ শহীদুজ্জামান সরকার। সোমবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় তিনি বলেন, ‘আমাদের দেশে খুব তাড়াতাড়ি প্যানিক ছড়ায়। এবার ছড়িয়েছে আমানতের ওপর আবগারি শুল্ক নিয়ে। প্যানিক সৃষ্টি হয়েছে আমানতের টাকা কেটে নেওয়া হবে। অর্থমন্ত্রীর কাছে আমার অনুরোধ শুল্ক যেন আগেরটাই রাখা হোক।’

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে, ব্যাংক হিসাবে এক থেকে ১০ লাখ টাকা থাকলে তার আবগারি শুল্ক ৫০০ থেকে বাড়িয়ে ৮০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। আর ১০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত দেড় হাজার টাকার বদলে আড়াই হাজার টাকা, ১ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সাড়ে ৭ হাজার টাকার বদলে ১২ হাজার টাকা এবং ৫ কোটি টাকার বেশি থাকলে ১৫ হাজার টাকার বদলে ২৫ হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘সঞ্চয়পত্রের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৯ হাজার কোটি টাকা, অর্জন হয়েছে ৪২ হাজার কোটি টাকা। সঞ্চয়পত্রে ওপর যাতে কাঁচি না চলে। একে আরও সহজ করার যদি প্রক্রিয়া থাকে সেটা অনুসরণ করার অনুরোধ জানাচ্ছি অর্থমন্ত্রীকে। আমরা ঘাটতি পূরণ করতে পারিনি। কারণ আমাদের বাজেটের ভলিউম বাড়ছে। দুর্নীতির ফাঁকফোকর বন্ধ করতে পারলে ঘাটতি পূরণ করতে পারবো।’

তিনি বলেন, ‘ভ্যাটের আওতা কমিয়ে আয়কর ও অন্য প্রত্যক্ষ কর বাড়াতে পারলে আমরা মানুষকে আরও স্বস্তি দিতে পারতাম। কর আদায়ের এই প্রক্রিয়াগুলো অর্থমন্ত্রী গ্রহণ করবেন বলে আশা করছি।’

সম্পূরক বাজেটের ওপর আলোচনায় সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি করে বলেন, ‘১৬-১৮ বছর ধরে শিক্ষরা বেতন পাচ্ছেন না, এটা অমানবিক। তারা যাতে মানবিক জীবনযাপন করতে পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে দেন। রেজিস্টার্ড হলে এমপিওভুক্ত হবে না কেন?’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!