1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মুক্তিযোদ্ধা মালেক পীর অসুস্থ, সদর হাসপতালে ভর্তি

  • আপডেট টাইম :: বুধবার, ২০ জুলাই, ২০১৬, ১.৪১ পিএম
  • ৭১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
একাত্তরের রণাঙ্গনের সাহসী সম্মুখযোদ্ধা ও প্রতিবাদী ব্যক্তিত্ব মালেক হুসেন পীর অসুস্থ। গত রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সদর হাসপাতলে মুুক্তিযোদ্ধা কেবিনে চিকিৎসাধীন আছেন।
মালেক হুসেন পরিবার সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্যের জন্য গত তিনমাস ধরে তিনি ও মুক্তিযোদ্ধা আবু সুুফিয়ান সুনামগঞ্জের বিভিন্ন গ্রামে সরেজমিন তথ্য সংগ্রহ করে চলছেন। গত মার্চ মাসে যুদ্ধাহম মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান মালেক হুসেন পীরের সঙ্গে তথ্যসংগ্রহস করে দৈনিক সুনামকণ্ঠে এ নিয়ে সচিত্র ধারাবাহিক প্রতিবেদন লিখেছেন। এরই আলোকে গত সপ্তাহে মালেক হুসেন পীর ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, দিরাই, শাল্লা, দোয়ারাবাজার, ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর এবং মোহনগঞ্জ তথ্য সংগ্রহ করতে যান। সেখান থেকে ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। গত রোববার তার অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে সদর হাসপাতালে ভর্তি করান। হাসপতালে আনার পর সকালেই সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম এবং সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম তাকে বিশেষ সেবা দেওয়ার জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের নির্দেশ দিয়েছেন।
মালেক হুসেনের পরিবারের লোকজন তার সুস্থতা কামনায় সবার দোয়া চেয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!