1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

১৪ বছর পর ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুলাই, ২০২১, ১২.১০ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আলবেসেলেস্তারা। এর আগে অবশ্য প্রথম সেমি-ফাইনালে পেরুকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখে সেলেসাওরা। আগামী রোববার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

১৯৯৩ সালের পর আর কোনো শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। ২০০৪ ও ২০০৭ সালে কোপার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল তারা। দু’বারই সেলেসাওদের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় আসরের দ্বিতীয় সফলতম দল আর্জেন্টিনার। ১৪ বছর আগে শেষবার কোপার ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে জার্মানির সঙ্গে হেরে আরও একবার স্বপ্নভঙ্গ হয় লিওনেল মেসিদের। পরের বছর চিলির মাটিতে কোপার আসরে টাইব্রেকারে হেরে শিরোপার খুব কাছ থেকে ফিরতে হয় মেসিদের।

২০১৯ সালে আবার কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সেই ম্যাচে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেন লিওনেল মেসিরা। তিন বছর পর আবারও সেই ব্রাজিলের মাটিতে কোপার ফাইনালে নেইমারদের মুখোমুখি হতে যাচ্ছে মেসিরা। এবার ব্রাজিলকে রুখে দিতে পারলেই ২৮ বছর পর শিরোপা জয়ের স্বাদ পাবে আলবেসেলেস্তারা।

কোপায় সবশেষ তিন দশকে চমকপ্রদভাবে শিরোপা জিতেছে ব্রাজিল। ১৯৯৭ ও ৯৯ সালে পরপর দু’বার কোপার শিরোপা ঘরে তোলে ব্রাজিল। এরপর ২০০৪ ও ০৭ সালে আবারও টানা দু’বার শিরোপা জেতে সেলেসাওরা। সবশেষ আসরে শিরোপা জেতা ব্রাজিলের চোখে এবার তৃতীয়বারের মতো পরপর শিরোপা ঘরে তোলার সুযোগ হাতছানি দিচ্ছে।

এখন পর্যন্ত ১৪ বার কোপার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জিতেছে ব্রাজিল। তবে টুর্নামেন্ট বা প্রতিযোগিতামূলক ম্যাচে ১০৭ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা, যেখানে ৪৮ বার জয় পেয়েছে ব্রাজিল। বিপরীতে ৩৪টি ম্যাচে আর্জেন্টিনা জয় পেলেও ড্র হয় ২৫টি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!