1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বর্ষণে আবারও বন্যার শঙ্কা

  • আপডেট টাইম :: সোমবার, ১ জুলাই, ২০২৪, ১.২৭ পিএম
  • ১২৩ বার পড়া হয়েছে
হাওর ডেস্ক::মেঘালয়ের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদনদীতে আবারও পানি বাড়ছে। সুরমা, যাদুকাটা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে সীমান্ত এলাকার আভ্যন্তরীণ সড়ক ডুবে গেছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আবারও বন্যা পরিস্থিতির আশঙ্কা  দেখা দিয়েছে।

গতকাল রবিবার (৩০ জুন) রাত থেকেই সুনামগঞ্জ তাহিরপুর সড়কের সূত্রখলা ১০০ মিটার ডুবন্ত সড়ক ডুবে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের সড়ক যোগাযোগ বন্ধ আছে। একইভাবে দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ও ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকার আভ্যন্তরীণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে এই দুই ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ আছে। ফলে যাতায়াত দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘সুনামগঞ্জে গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এই সময়ে ভারতের চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার ফলে নদ নদীতে পানি বেড়েছে। দুপুর ১২টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতক পয়েন্টে একই নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে এবং সীমান্ত নদী যাদুকাটার পানি বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বন্যা সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে তিনি জানান, আগামী ৬ জুলাই পর্যন্ত ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা রয়েছে।সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। আশ্রয় কেন্দ্রও প্রস্তুত রয়েছে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!