1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

খাগড়াছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৯.২৪ এএম
  • ১১৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::

খাগড়াছড়ির আলুটিলা সাপমারা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোর ৫টার দিকের এই ঘটনার পর ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, আটকা পড়ে বহু যানবাহন।

যাত্রীরা জানান, ভোরে সাপমারায় পাহাড়ের মাটি ধসে যাওয়ায় পর যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সড়কের উপর থেকে মাটি সরানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান সকাল ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফায়ার সার্ভিস কর্মীরা সড়কের একপাশের মাটি সরিয়েছে। ওই পাশ দিয়ে ছোট যান চলাচল শুরু হয়েছে। সড়কের পুরো অংশ চালু হতে ঘণ্টা খানেক সময় লাগতে পারে।”

এদিকে দীঘিনালা-লংগদু সড়কের হেড কোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ডুবে গেছে মেরুং বাজার।

টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়ন ও কবাখালী ইউনিয়নের ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। টানা বর্ষণে মাইনী নদীর পানি বেড়ে বন্যা সৃষ্টি হয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ।

মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি বলেন, “টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল রাতে মেরুং ইউনিয়নের ২০ গ্রাম প্লাবিত হয়েছে। মেরুংয়ের হেড কোয়ার্টার এলাকায় সড়কে পানি উঠে যাওয়ায় লংগদুর সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।”

অন্যদিকে পর্যটন কেন্দ্র সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাহাড়ি ঢলে সাজেক-খাগড়াছড়ি সড়কের বাঘাইহাট বাজার, মাচালং বাজারসহ একাধিক স্থানে সড়কের উপরে পানি উঠে গেছে। পর্যটকবাহী যান চলাচল বন্ধ থাকায় সাজেকে আটকা পড়েছেন শতাধিক পর্যটক।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!