1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

আগামীকাল রবিবার চালু হতে পারে মোবাইল ইন্টারনেট

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১.৪৩ পিএম
  • ৯৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। আগামীকাল রবিবার বা পরদিন সোমবারের দিকে তা চালু হতে পারে।
গতকাল শুক্রবার (২৬ জুলাই) কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
কবে নাগাদ মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে—এ প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ এ কথা বলেন।
তিনি বলেন, ‘সব কিছু ঠিকঠাক থাকলে রবি-সোমবারে চালু করার পরিকল্পনা আছে। যেসব সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার রিপেয়ার করা হয়েছে (তার ওপর) ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেসার যেহেতু আরেকটু বেশি পড়বে সে জন্য পরীক্ষা-নিরীক্ষা করছি।’
কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পরিপ্রেক্ষিতে গত ১৬ জুলাই প্রথমে নির্দিষ্ট কিছু স্থানে এবং দেশজুড়ে সংঘাত ছড়িয়ে পড়লে পরদিন রাতে সারা দেশের মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির আরো অবনতি হলে ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়।
গত মঙ্গলবার (২৩ জুলাই) সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। তবে ফেসবুক, মেসেঞ্জারসহ কিছু মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাচ্ছে না। এ ছাড়া ইন্টারনেটের গতিও ধীর রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!