1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জামালগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সম্পন্ন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ জুন, ২০১৭, ৫.১১ পিএম
  • ৫৬৭ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে যাচাই বাছাই তালিকার ফলাফল নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।
সংসদ সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০১৭ ইং, জামুকা স্বারক নং -১৬/৭৫৬ এর আলোকে জামালগঞ্জ উপজেলায় গত ২৩-০৫-১৭ ইং তারিখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩ দিন ব্যাপী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার এড. আসাদ উল্লাহ সরকার, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, সদস্য মো. মুজিবুর রহমান চৌধূরী, উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কলমদর, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ সহ উপজেলার সকল গণমাধ্যম কর্মীবৃন্দের উপস্থিতিতে সততা ও নিষ্টার সাথে যাচাই বাছাই সম্পন্ন করা হয়। জানা যায়, কমিটি কর্তৃক সর্ব সম্মতিক্রমে অনলাইনে দরখাস্থকারী ও গেজেট তালিকা ভোক্ত মো. হারিছ আলী, মো. আব্দুল করিম, মো. হানিফ, মোছা. গোলবাহার, মো. হরমুজ আলী, মৃত আব্দুর রজ্জাক, মৃত আব্দুল কাদির, মৃত ছাদ মিয়া, আলী হোসেন, কাজী আশরাফুজ্জামান, যোগেশ চন্দ্র দাস তালুকদার সহ ১১ জনকে মুক্তিযোদ্ধা হিসাবে গন্য করা হয়। চন্দনা রানী দাস, কৃষ্ণা রানী দাস, অঞ্জলী রানী তালুকদার, মো. মকবুল হোসেন সহ ৪ জনকে দ্বিধাভিক্ত তালিকায় রাখা হয়। বাকি ৬৭ জনকে বাতিল বলে গন্য করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!