1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন: সুনামগঞ্জে বিএনপির সম্ভাব্য ১৭ প্রার্থী!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ৫.৫৫ পিএম
  • ৬০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হঠাৎ করে কমিটি ঘোষণার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তার প্রতিফলন ঘটল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে। তিনি সারা বাংলাদেশের ৩০০ আসনে বিএনপির সম্ভাব্য ৯০০ প্রার্থীর তালিকা করেছেন। এর মধ্যে সিলেট বিভাগের ১৯ আসনে ৫৭ জনের নাম রয়েছে। সুনামগঞ্জের ৫টি আসনে ১৭জনের নাম রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন সুনামগঞ্জ-১ আসনে এবং কম প্রার্থী দিরাই-শাল্লা আসনে।
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ): এই আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম রয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. রফিক চৌধুরী, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালিব খাঁন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনিসুল হক, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, সাবেক সংসদ সদস্য নজির হোসেন এবং হামিদুল হক লিটন আফিন্দি।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) : জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাহির রায়হান চৌধুরী পাবেল।
সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) : সাবেক সংসদ সদস্য জমিয়ত নেতা মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ ও কর্নেল আলী আহমদ এর নাম রয়েছে।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশম্ভরপুর) : চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) : বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী। এরা তিনজনই হাইপ্রোফাইল নেতা হিসেবে পরিচিত।
এদিকে এই খবরে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!