1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দোয়ারাবাজারে আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরীর ইফতার মাহফিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ৪.৫৮ পিএম
  • ৫৬২ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ সদস্য শামীম আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সনদ ব্যবহার করে এক শ্রেণির ক্ষমতাবান ব্যক্তিরা লুটপাট করে নিজেদের পকেট ভারী করছে। জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী অসহায় দরিদ্র ও ক্ষতিগ্রস্ত কৃষকদের বরাদ্দ সঠিক ভাবে পাচেছন না । তৃণমূল পর্যায়ে এমপির এজেন্টরা ভাগ ভাটোয়ারা করে জনগণকে বঞ্চিত করে নিজেদের পকেট ভারী করছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও ছাতকদোয়ারাবাজারের জনগণের কাংিখত উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে নতুন নেতৃত্বের প্রয়োজন।
মঙ্গলবার বিকালে দোয়ারাবাজার উপজেলার বোগুলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদচৌধুরী উপরোক্ত কথা বলেছেন। বোগুলাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবীবুর রহমানশেখ চান এর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সদস্য মকছুদ আলম মানিকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জজেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম। নোয়ারাই ইউপি চেয়ারম্যানদেওয়ান পীর আব্দুল খালেক রাজা, ছাতক সদর ইউপিচেয়ারম্যান সাইফুল ইসলাম, সিংসাপুর ইউপিচেয়ারম্যান সাহেল আহমদ, সৈয়দেরগাঁও ইউপিচেয়ারম্যান আখলাকুর রহমান, সুরমা ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের আহবায়ক রোটারিয়ান এম আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা বাপটু লাল দাস, আ’লীগ নেতা জহিরুল ইসলাম, জমির হোসেন, শফিকুল ইসলাম রতন, ছাতক উপজেলা যুবলীগের সদস্য আফিক আলী,দোয়ারাবাজার উপজেলা যুবলীগ নেতা মিয়া হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!