1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন

হাওরের দুর্গত কৃষকের মধ্যে ত্রাণ বিতরণে সমন্বয়ের দাবিতে স্মারকলিপি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ মে, ২০১৭, ১১.২৭ এএম
  • ৩৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে হাওরের বোরো ফসলহারা দুর্গত কৃষকদেও মধ্যে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ত্রাণ বিতরণে তদারকি ও সমন্বয়ের দাবি জানিয়েছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’। মঙ্গলবার দুপুরে সংগঠনের পক্ষে আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু ও সদস্য সচিব বিন্দু তালুকদার স্বাক্ষরিত স্মারকলিপিতে জেলা প্রশাসক বরাবরে এই দাবি জানানো হয়। বর্তমানে দুর্গত হাওরবাসীর মধ্যে বিভিন্ন সংস্থা যেসব ত্রাণ সামগ্রী বিতরণ করছে তাতে সমন্বয় না থাকায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাচ্ছেনা।
লিখিত পত্রে সংগঠনের পক্ষে বলা হয়েছে, হাওরের ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষকদের এই দুর্যোগকালীন সময়ে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা ত্রাণ বিতরণ করছে। এছাড়াও সরকার ভিজিএফ কর্মসূচির মাধ্যমে চাল ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে সহায়তা অব্যাহত আছে। তবে বেসরকারি ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা বিরাজ করায় একই এলাকার মানুষ বারবার ত্রান পাচ্ছে। আবার ক্ষতিগ্রস্ত হয়েও কোন এলাকার মানুষ একবারও ত্রাণ পাচ্ছেনা। এতে করে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে।
আবেদনে আরো উল্লেখ করা হয়, ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা দূর করতে পারলে ক্ষতিগ্রস্তরা আরও বেশি করে সহযোগিতা পাবে। তাই সুনামগঞ্জের ফসলহারা ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ত্রাণ বিতরণে ন্যায় বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ত্রাণ বিতরণ কার্যক্রমও জেলা প্রশাসক এবং স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তদারকি ও সমন্বয় করার দাবি জানায় সংগঠনটি।
উল্লেখ্য এর আগে এই সংগঠনটি লিখিতভাবে সরকারকে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি-বেসরকারি ঋণ স্থগিত করার দাবি জানিয়েছে। এছাড়াও হাওর বিষয়ে সংগঠনিট ফসলহানীর ঘটনায় জড়িত দুর্নীতিবাজদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছে। সংগঠনটি হাওরাঞ্চলের নদনদী খননসহ নানা দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!