1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

৪ ম্যাচের জন্য নিষিদ্ধা সাকিব

  • আপডেট টাইম :: শনিবার, ১২ জুন, ২০২১, ৫.১৯ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আবারও মাঠে বিতর্কিত ঘটনা ঘটিয়ে শাস্তি পেলেন সাকিব আল হাসান। গতকাল শুক্রবার আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি ভাঙায় মোহামেডান অধিনায়ক সাকিবকে ৪ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। কদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগের জৈব সুরক্ষাবলয় ভেঙে ক্ষমা চেয়েছিলেন সাকিব। এর আগেও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে একাধিকবার শৃঙ্খলাভঙ্গ করেছেন। এবং সেজন্য তিনি বিভিন্ন সময় শাস্তিও পেয়েছেন।

শুক্রবার আবাহনীর ইনিংসের পঞ্চম ওভারে মুশফিকুর রহিমের বিরুদ্ধে সাকিবের করা একটি লেগ বিফোর উইকেটের আবেদন গ্রহণ করেননি আম্পায়ার। এতেই চটে যান সাকিব। এক মুহূর্ত অপেক্ষা না করে তিনি লাথি মেরে স্টাম্প ভেঙে ফেলেন! পরের ওভার শেষে ফের স্টাম্প তুলে আছাড়ও মারেন! মাঠ ছাড়ার সময় তর্কে জড়ান আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। এরপর পরিস্থিতি শান্ত হলে তিনি সুজনের কাছে ক্ষমা চান। সুজন তাকে বুকে জড়িয়ে ধরেন। এরপর সোশ্যাল সাইটে পোস্ট দিয়ে ভক্তদের কাছেও ক্ষমা চান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লেখেন, ‘প্রিয় ভক্তবৃন্দ, এভাবে মেজাজ হারিয়ে একটা ম্যাচ নষ্ট করার জন্য এবং যারা ঘরে বসে খেলা দেখছিলেন তাদের কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের এমন আচরণ করা কখনোই উচিত নয়। আমি আমার দল, ম্যানেজম্যান্ট, টুর্নামেন্ট অফিসিয়ালস এবং সাংগঠনিক কমিটির কাছে এই মানবিক ভুলের জন্য ক্ষমা চাইছি। আশা করিছি, ভবিষ্যতে কখনোই আর এমন কাজ করব না। সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!