1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়নে ৬১৬ ডলার দেবে এডিবি

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ মে, ২০১৭, ৫.১২ পিএম
  • ৫৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
দেশের বিদ্যুৎ ব্যবস্থার কভারেজ ও নির্ভরযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি বিতরণ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ৬১৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে এশিয় উন্নয়ন ব্যাংক।

সোমবার এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকার ৬১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের ঋণ চুক্তি সই করে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিউল আজম এবং এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি ঢাকায় এক অনুষ্ঠানে এই চুক্তিতে সই করেন।

সরকার ২০২১ সালের মধ্যে সারাদেশে শতভাগ বিদ্যুতায়নের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তাতে ‘পাওয়ার সিস্টেম এনহ্যান্সমেন্ট এ্যান্ড ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ অবদান রাখবে।

এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি বলেন, ‘এই প্রকল্পের আওতায় প্রায় ১০ লাখ বসত বাড়ি, বিশেষত গ্রামাঞ্চলের, নতুন করে বিদ্যুৎ সংযোগ পাবে।’ তিনি আরো বলেন, বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দেশের বৃহত্তম ও দ্রুতবর্ধনশীল ঢাকা অঞ্চলে আরো বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে এই প্রকল্প সহায়ক হবে।

এই প্রকল্পের আওতায়- সারাদেশে ৫০ হাজার কিলোমিটার গ্রামীণ বিতরণ নেটওয়ার্ক সংস্কার ও সম্প্রসারণ, ঢাকা ও দক্ষিণাঞ্চলের মধ্যে ৪০০ কেভি ১৭৪ কিলোমিটার ট্রান্সমিশন লিঙ্ক নির্মাণ এবং ঢাকায় অটোমেটেড কন্ট্রোল সিস্টেম স্থাপন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় ৮ লাখ ৭৫ হাজার বসতবাড়ি সহ ৯ লাখ ৫০ হাজার বসতবাড়ি ও বাণিজ্যিক ব্যবহারকারি নির্ভরযোগ্য বিদ্যুৎ সেবার আওতায় আসবে।

এই প্রকল্পে মোট ব্যয় হবে ১ হাজার ৫৯ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে এডিবি বাজার-ভিত্তিক ঋণ ৬ কোটি মার্কিন ডলার এবং ১ কোটি ৬ লাখ মার্কিন ডলার রেয়াতি ঋণ দিচ্ছে। অন্যদিকে, সরকার দিবে ৪৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

এছাড়াও, দারিদ্র্য বিমোচণের জন্য জাপানের একটি তহবিলে সেদেশের সরকারের দেয়া ২০ লাখ মার্কিন ডলার এই প্রকল্পে যুক্ত হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!