1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরবাসীকে জঙ্গি ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান পুলিশ সুপারের

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ মে, ২০১৭, ৪.৩২ পিএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর
বাংলাদেশের প্রত্যন্ত একটি উপজেলা তাহিরপুর। এই উপজেলা মৎস্য, পাথর, ধান সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য্যে সমৃদ্ধ। মহান স্বাধীনতা যুদ্ধে উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট সাব সেক্টরে এ অঞ্চলের মানুষ যুদ্ধ করে তাহিরপুরকে স্বাধীন করেছে। তাহিরপুরের মানুষ সবসময় যুদ্ধে বিজয়ী হয় তাই আমি চাই আজকের এই সমাবেশে তাহিরপুরের মানুষ জঙ্গি ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করবে এবং এই উপজেলা থেকে জঙ্গি ও মাদক নির্মূলে অবশ্যই বিজয়ি হবে। সোমবার তাহিরপুর থানায় মাদক, জঙ্গি বিরোধী ও বীট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার বরকতুল্লাহ খাঁন।
বাংলাদেশের জনগনের তুলনায় পুলিশের সংখ্যা খুবই স্বল্প এই দেশ থেকে জঙ্গি ও মাদক নির্মূল করতে হলে পুলিশের পাশাপাশি আপনরাদেরও সহযোগিতা করতে হবে তাহলেই এ দেশ সন্ত্রাস ও জঙ্গি মুক্ত হবে। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ নুরুল ইসলাম , তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুনামগঞ্জ জেলা সঞ্জয় সরকার ও মোহাম্মদ হাবিবুল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তুজা, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বাদাঘাট ইউপি সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ^জিত সরকার, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, দৈনিক সিলেটের ডাক তাহিরপুর প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম সারোয়ার লিটন, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক স্বপন কুমার দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অনুপম রায়, সাংবাদিক আবুল কাশেম, বালিজুরি ইউপি সদস্য বাবুল মিয়া, সাবকে ইউপি সদস্য মিলন তালুকদার, মহিলা ইউপি সদস্য রেবা আক্তার প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!