1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮জন নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ মে, ২০১৭, ৪.৪০ পিএম
  • ৫৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে স্থানীয় শেরিফের এক ডেপুটিসহ আটজন নিহত হয়েছেন। রবিবার সকালে অঙ্গরাজ্যটির গ্রামীণ এলাকা লিংকন কাউন্টিতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। রবিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তিনটি পৃথক এলাকায় বন্দুকধারীর হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এখনও নিহত ও পুলিশ হেফাজতে থাকা সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে সন্দেহভাজন বন্দুকধারীর নাম কোরি গডবল্ট বলে দাবি করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য ক্ল্যারিয়ন-লেজার ঘটনাটির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যায়, হাতকড়া পরা এক ব্যক্তি সড়কে বসে আছে। তার চারপাশে ঘিরে রয়েছেন পুলিশ কর্মকর্তা। এই ব্যক্তিই সন্দেহভাজন বন্দুকধারী বলে মনে করা হচ্ছে।

ওই ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণকারী এক ব্যক্তি জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যার চেষ্টা করছিলেন।

তাৎক্ষণিকভাবে লিংকন কাউন্টি শেরিফ কার্যালয়ের প্রতিনিধি ও মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন কর্তৃপক্ষের মন্তব্য পায়নি বার্তা সংস্থা রয়টার্স।

কর্তপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে, হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে এখনই স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।

স্থানীয় পত্রিকা দ্য ডেইলি লিডার জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ১৬ বছরের একটি ছেলেকে জিম্মি করেছিল। তবে ছেলেটির নিরাপদ রয়েছে।

মিসিসিপি গভর্নর ফিল ব্রায়ান্ট ঘটনাটিকে অর্থহীন ট্রাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন।
সূত্র: বিবিসি, রয়টার্স।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!