1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

চতুর্থ প্রয়াণ দিবসে হুমায়ূন আহমেদকে স্মরণ করলেন হিমু ফজলুল কবির তুহিন

  • আপডেট টাইম :: বুধবার, ২০ জুলাই, ২০১৬, ৯.৪২ এএম
  • ৬৬৬ বার পড়া হয়েছে

‘সেলিম চৌধুরী ও তুহিন
মাঝে মাঝে চিন্তা করি-আমার এক জীবনের সঞ্চয় কী? কিছু প্রিয়মুখ, কিছু সুখস্মৃতি…প্রিয়মুখদের ভেতরে আছে। এই বিষয়টা তোমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ আমি জানিনা, আমার কাছে গুরুত্বপূর্ণ।’
স্যারের অন্যতম জনপ্রিয় উপন্যাস ‘তন্দ্রাবিলাস’ এভাবেই চূড়ান্ত ভালবাসার বহিপ্রকাশ ঘটিয়ে বন্ধুবর কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও আমাকে উৎসর্গ করেছিলেন। মেঘশাদা কাগজে ছাপার হরফের আগেই আমরা একাধিকবার হৃদয়ের গহন থেকে অনুভব ও প্রত্যক্ষ করেছি স্যারের ভালবাসা। বই উৎসর্গে আমাদের আকাশচুম্বি আনন্দ ছিল বহুবহু গুণ। উৎসর্গের পর আমরা আরো অতল থেকে স্যারের ভালবাসা ও ¯েœহ উপভোগ অনুভব করি। বাংলা সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী লেখক আমাদেরকে তার ভালবাসায় বেধেছেন বই উৎসর্গ করে এটা ছিল আমাদের কাছে বিরাট বিষয়। আমরা নিজেদের গর্ববোধ করি; এখনোÑ। তার তন্দ্রাবিলাস আমাকে তন্দ্রাচ্ছন্ন থেকে তোলে মুখরিত ভালবাসায় মাতিয়ে দিয়ে গিয়েছিল।
হুমায়ূন স্যারের মতো বাংলা সাহিত্যের মহান ও মহৎ কথাশিল্পী আমাদের বই উৎসর্গ করবেন এটা আমি আর সেলিম কখনো ভাবিনী। স্বভাবে বোহেমিয়ানপণার কারণে যখন তখন আমি ঢাকা ছেড়ে কারো লগে কোন যোগাযোগ ছাড়াই আমার শান্ত সোমত্ত ছায়াঘেরা জন্মভিটা সুনামগঞ্জে চলে যেতাম। নগরের তুমুল কোলাহল ও বিষমুক্ত পরিবেশ থেকে নিঃশ্বাস নিতে ছুটে যেতাম পাহাড়ের কোলে হেলান দিয়ে দাঁড়ানো আমার শহরে। সমর্পিত শহরে গিয়ে বিছিয়ে দিতাম বুক। ঝড়জলবানের মিতালিতে খুঁজে নিতাম অন্যরকম সুখ। নদী, হাওর, পাহাড় তার প্রগার প্রশ্রয়ে সমূহ সুখ নিয়ে ধরা দিতো। এসব কারণে স্যারের সঙ্গে প্রায়ই যোগাযোগ বিঘœ ঘটতো। তাছাড়া একসময় নিজেই নাটক পরিচালনায় নেমে যাওয়ার কারণেও অনেক সময় স্যারের সঙ্গে যোগাযোগ ব্যাহত হতো। কিন্তু স্যার ঠিকই খবর নিতেন এই অধমের। কোথায় কি করছি খবর নিতেন প্রিয় বন্ধুদের কাছ থেকে।
কয়েক বছর দূরপ্রবাসে অবস্থাসের ফলে স্যারের গহীন ভালবাসার ছোঁয়া থেকে কিছুদিনের জন্য বঞ্চিত ছিলাম। তখন বুকসেলফে রাখা স্যারের বই ছুঁয়ে ভালোবাসা অনুভব করতাম। সাত সমুদ্র তের নদীর দেশে স্যার যেন ভালই থাকেন সে কামনা করতাম। ভালবাসার ‘তন্দ্রাবিলাস’র সুখস্মৃতি ভিজিয়ে দিতো চোখ।
ভালোবাসায় এমনভাবে বেঁধে স্যার কোথায় গেলেন? স্যার আমরাও যে বাধা পড়েছি আপনার ‘কিছু মুখ, কিছু সুখস্মৃতি…’র দুনিয়ায়। ভাল থাকুন ননন্দ কাননে নন্দনের বরপুত্র।
লেখক: ফজলুল কবির তুহিন: নাট্যাভিনেতা ও নির্মাতা। হুমায়ূন আহমেদের হিমু চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন। অভিনয় করেছেন তার অসংখ্য নাটক-সিনেমায়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!