1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের হাইকোর্টে ব্যারিস্টার হিসেবে এনরোলড হলেন সুনামগঞ্জের মিসকাওয়াত হোসেন রিয়ান প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ সবচেয়ে বেশি বৃত্তি সদরে, কম শাল্লায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সেরা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় শাল্লায় কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার জামায়াত-এনসিপির সুপারিশের ইউনূস আমলের ডিসিদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছেই তাহিরপুর থেকে ৩ হাজার ৭০৮ কেজি ভারতীয় ফুচকার চালান জব্দ বিশ্বম্ভরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের সঙ্গে মা/রা গেলেন বাবা-মা ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক বারকি শ্রমিক সংঘের উজানের ভারী বর্ষণে জুলাই-আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বন্যার আশঙ্কা

ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কালারুকা ইউনিয়ন জয়ী

  • আপডেট টাইম :: বুধবার, ২ জুন, ২০২১, ১.০১ পিএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)’র ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল পর্বে মুখোমুখি হয় কালারুকা ইউনিয়ন বনাম ভাতগাঁও ইউনিয়ন। খেলায় ভাতগাঁও ইউনিয়নকে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে কালারুকা ইউনিয়ন দল। ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। এসময় সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, অদুদ আলমসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও ক্রীড়ামোদি লোকজন উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন সৈয়দ আহমদ লেচু।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!