1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

আপন জুয়েলার্সের গচ্ছিত সোনা তুলে নেওয়ার আহ্বান শুল্ক গোয়েন্দাদের

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ মে, ২০১৭, ৪.৩২ পিএম
  • ৫৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
আপন জুয়েলার্সে শতশত গ্রাহকের গচ্ছিত রাখা সোনা আগামী সোমবার প্রয়োজনীয় রশিদ দেখিয়ে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

বুধবার আপন জুয়েলার্সের তিন মালিককে জিজ্ঞাসাবাদ শেষে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ এই তথ্য জানান। মহাপরিচালকের পক্ষে উপপরিচালক এইচ এম শরিফুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপন জুয়েলার্সের সিলগালা করা শাখাগুলোতে যেসব গ্রাহকের স্বর্ণ অলংকারসহ অন্যান্য অলংকার যা রিপেয়ারিং বা এক্সচেঞ্জের জন্য গচ্ছিত রাখা হয়েছে তা জনস্বার্থে আগামী সোমবার রশিদ দেখিয়ে গ্রাহকরা তুলে নিতে পারবেন। সোমবার বেলা ২ টায় প্রতিটি শাখা থেকে স্বর্ণালংকার বা অন্যান্য অলংকার অক্ষত অবস্থায় গ্রাহকদের ফেরত দেওয়া হবে। এবিষয়ে আপন জুয়েলার্স তাদের গ্রাহকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শাখাগুলোর যেসব লকারে আপন জুয়েলার্সের গুরুত্বপূর্ণ কাগজ রয়েছে, যা তাদের আইনি সহায়তার জন্য প্রয়োজন হবে, তা মালিকদের উপস্থিতিতে ১৮ মে হস্তান্তর করা হবে। তা সংগ্রহ করার জন্যও মালিক পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। কাগজপত্র ও দলিলাদি সংগ্রহের পর ২৩ মে মালিক পক্ষকে শুল্কগোয়েন্দাদের শুনানিতে অংশ নেওয়ার জন্যও বলা হয়েছে।

এর আগে আপন জুয়েলার্সের তিন মালিককে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে কাকরাইলস্থ আইডিবি ভবনের ১০ তলায় শুল্ক গোয়েন্দা কার্যালয়ে সাক্ষাতের জন্য যান আপন জুয়েলার্সের মালিক তিন ভাই গুলজার আহমেদ, দিলদার আহমেদ ও আজাদ আহমেদ।

জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান।

উল্লেখ্য, গত ১৪ ও ১৫ মে আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কোয়ারের শাখায় অভিযান চালিয়ে ১৩.৫ মণ স্বর্ণালংকার ও ৪২৭ গ্রাম ডায়মন্ড ব্যাখ্যাহীনভাবে মজুদ রাখার দায়ে সাময়িক আটক করে শুল্ক গোয়েন্দা। এগুলো আইন অনুসারে সিলগালা করে তাদের হেফাজতে দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!