1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দুর্গত হাওরবাসীর পাশে আছি: ঐক্য ন্যাপের নেতৃবৃন্দ

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ মে, ২০১৭, ৪.২৯ পিএম
  • ৫২৯ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সুনামগঞ্জ জেলাসহ ক্ষতিগ্রস্থ হাওর এলাকাকে দুর্গত ঘোষণা করার দাবিতে জামালগঞ্জ উপজেলার বেহেলি বাজারে পথ সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে ঐক্য ন্যাপ’র আয়োজনে ও কমরেড বরুন রায় স্মৃতি পরিষদের সহযোগীতায় এ পথ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড বরুন রায় স্মৃতি পরিষদের সভাপতি মো. গোল আহম্মদ। সংঘঠনের সাধারন সম্পাদক আলী আমজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ ভট্রাচার্য, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মোনায়েম মেহেরুন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষক সমিতির আহবায়ক শাহ জাহান সিরাজ, উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সংগঠনের সদস্য মো. আবু তাহের তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, সভাপতি অঞ্জন পুরকায়স্থ, ইউপি সদস্য মনেছা বেগম, ক্ষেত মুজুর সমিতির আহবায়ক আব্দুল শহীদ মিয়া প্রমুখ।
প্রধান অতিথি পঙ্কজ বট্রাচার্য বলেন, দূর্গত হাওর বাসীর পাশে আছি ঐক্য ন্যাপ, সুনামগঞ্জ জেলা সহ ক্ষতিগ্রস্থ হাওর এলাকাকে দূর্গত এলাকা ঘোষণা কর, সরকারী বেসরকারী সকল প্রকার ঋণ মুওকুফ ও হাওরে অবাধে মাছ ধরার সুযোগ নিশ্চিত কর, ক্ষতিগ্রস্থ এলাকায় পূর্ণ রেশনিং ব্যবস্থা কর, হাওর এলাকায় প্রতিটি হাওরে হাওর কমিটি করেন, হাওরে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। হাওরকে বাঁচাও বাংলাদেশকে বাঁচাও, হাওরবাসীকে চাল, ডাল, আলু, তেল, লবণ সহ সব কিছু দিতে হবে। মানুষকে বাঁচাতে সরকারের দায়ীত্ব এটা মানুষের অধিকার। তিনি এ কথা বলেন। পরে হাওর বাসী অসহায় ২শত ২০ জন কৃষকদের মাঝে চাল, আলু ও লবণ বিতরন করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!