1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

ভারতে দৈনিক সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২ মে, ২০২১, ১১.৫৯ এএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমণ কমলেও মৃত্যু বেড়েছে। রোববার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৮৯ জনের।

দেশটিতে দৈনিক সংক্রমণ শনিবার পার করেছিল ৪ লাখের গণ্ডি। আজ তা একটু কমেছে। ভারতে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৪৫৭ জন।

দৈনিক আক্রান্ত ৪ লাখের নীচে নামলেও দৈনিক মৃত্যু রোববারও সাড়ে তিন হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা দেশটিতে প্রাণ কেড়েছে ৩ হাজার ৬৮৯ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হলো ২ লাখ ১৫ হাজার ৫৪২ জনের। খবর আনন্দবাজার।

করোনার দ্বিতীয় ঢেউয়েও সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন মহারাষ্ট্রে। শনিবারের মতো রোববারও আক্রান্ত হয়েছেন ৬৩ হাজারের বেশি।

তবে কর্নাটক এবং কেরালায় রোববার আক্রান্তের সংখ্যা শনিবারের তুলনায় একটু কমেছে। কর্নাটক এবং কেরালায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪০ হাজার ৯৯০ এবং ৩৫ হাজার ৬৩৬।

উত্তরপ্রদেশেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ১৮০ জন। দিল্লিতে ২৫ হাজার ২১৯ জন। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, হরিয়ানা, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, উড়িষ্যা। এই রাজ্যেগুলোতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ থেকে ২০ হাজারের মধ্যে।

এই বিপুল সংখ্যক লোক প্রতিদিন আক্রান্ত হওয়ায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই মুহূর্তে দেশটিতে মোট সক্রিয় রোগী রয়েছেন ৩৩ লাখ ৪৯ হাজার ৬৪৪ জন।

বিপুল সংখ্যক সক্রিয় রোগী দেশটির স্বাস্থ্য ব্যবস্থাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে শয্যার আকাল পড়েছে। অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনাও ঘটেছে গত কয়েকদিনে। তবে বিদেশ থেকে অক্সিজেন এনে পরিস্থিতি মোকাবিলার চেষ্টাও চালাচ্ছে দেশটির প্রশাসন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!