1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

এক কাপ কফির দামে বাড়ি মিলছে ইতালিতে

  • আপডেট টাইম :: শনিবার, ১ মে, ২০২১, ১.৫৯ পিএম
  • ৩৯৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :
ইতালির সিসিলির কাস্তিগলিয়োনে দ্য সিসিলিয়া শহরে এক ইউরোতে বিক্রি হচ্ছে বাড়ি। এক কাপ কফির দামে সেখানে বাড়ি বিক্রি হচ্ছে। খবর সিএনএনের।
সিসিলির পূর্ব উপকূলে সাগরসৈকতের কাছে চিক তায়োরমিনার মাউন্ট ইতনার ওই শহরে ৯০০–এর বেশি পরিত্যক্ত বাড়ি রয়েছে। এসব বাড়ির বেশির ভাগই শহরের পুরোনো অংশে। বাড়িগুলোর অর্ধেক ধ্বংস হয়ে গেছে। এ কারণে প্রতীকী দাম ১ ইউরো দরে বিক্রির মাধ্যমে শুরু করা হচ্ছে বাড়ি বিক্রি। তবে যেসব বাড়ি কিছুটা ভালো অবস্থায় আছে, সেগুলো ৪ হাজার থেকে ৫ হাজার ইউরোতে বিক্রি হচ্ছে।
মেয়র আন্তোনিও কামারদা ওই গ্রামে নতুন জনবসতির প্রকল্প নিয়েছেন। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে গ্রামটির জনসংখ্যা ছিল ১৪ হাজার। তবে বর্তমানে তা কমে ৩ হাজারে পৌঁছেছে।
মেয়র আন্তোনিও কামারদা বলেন, ‘আমাদের প্রচুর ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্প রয়েছে। অনেকে এসব বাড়ি পরিত্যক্ত হিসেবে রেখে গেছে। তাই বাড়িগুলো এখন নামমাত্র মূল্যে বিক্রি করে দেওয়া হচ্ছে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!