1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

গুজব ছড়ানোই যার নেশা : তাহিরপুরের যুবক ঢাকায় গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ১২.০১ পিএম
  • ৩৫৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যটাসে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাসহ মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি করে আসছিল তাহিরপুরের আবিরুল ইসলাম (২৬) নামের এক যুবক। বৃহষ্পতিবার রাতে ঢাকাস্থ যাত্রাবাড়ি এলাকা থেকে স্থানীয় থানা পুলিশ তাকে আটক করেছে।
আটককৃত যুবক তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাটা (বাদারগড়া) গ্রামের সাবেক মেম্বার ও ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদের ছেলে।’
পুলিশ সুত্রে জানাগেছে, গত (১৭ এপ্রিল) রাত ৯ টা ৩০ মিনিটের সময় আবিরুর ইসলাম নামের ওই যুবক তার নিজস্ব ফেসবুক থেকে প্রধান মন্ত্রীকে নিয়ে কটুক্তি করে পোস্ট করে। এমন কটুক্তিকর পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার নজরে আসে।পরে এই বিষয়টি নিয়ে তদন্তে নামেন জেলা গোয়েন্দার একটি টিম।অভিযুক্ত আবিরুল ইসলামের বাড়ির লোকজনের কাছে গোয়েন্দা টিম আবিরুল ইসলামের বিষয়ে জানতে চাইলে তার পরিবারের সদস্যরা জানান,সে যশোরের সেনাবাহিনীর একটি স্কুলে সিভিল পোষ্ট অফিসে সহায়ক পদে চাকরি করে। সেখানে খুঁজ নিয়ে তারা জানতে পারেন সে গত এক বছর ধরে ওই চাকরি থেকে অভ্যাহতি রয়েছে।’
এক পযার্য়ে জেলা গোয়েন্দা সংস্থা জানতে পারেন অভিযুক্ত যুবক আবিরুল ইসলাম সাভারের গ্লোবাল গার্মেন্টসে চাকরি করে ওই যুবক। সাভার থানা পুলিশ গ্লোবাল ফ্যাশন গার্মেন্টস এর সুপারভাইজারের কাছ যোগাযোগ করে জানতে পারেন সে এক বছর ধরে
) চাকরি করছে তবে কয়েকদিন ধরে ওই গার্মেন্টসে আসছে না আবিরুল ইসলাম। গোয়েন্দা সংস্থার লোকজন কঠোর নজরদাড়িতে রাখেন ওই যুবকে। বুধবার সন্ধ্যায় যাত্রাবাড়ি থানা পুলিশ আটক করেন তাকে।’
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মোঃ আব্দুল লতিফ (তরফদার) এ তথ্য নিশ্চিত করে বলেন,প্রধান মন্ত্রীকে নিয়ে কটুক্তি করার দায়ে ওই যুবকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামা দায়ের করা হয়েছিলো। সেখান থেকে গ্রেপ্তার করেন যাত্রাবাড়ি থানা পুলিশ।
জানা গেছে সে দীর্ঘদিন ধরে ফেইসবুকে গুজব ছড়িয়ে আসছে। তার চলাফেরাও রহস্যজনক।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!