1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হোটেল রেইনট্রির বিরুদ্ধে তিন মামলা দায়েরের সিদ্ধান্ত শুল্ক গোয়েন্দা অধিদফতরের

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ মে, ২০১৭, ৫.০৭ পিএম
  • ৬৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
ভ্যাট, শুল্ক ফাঁকি ও মুদ্রা পাচারের অভিযোগে বনানীর হোটেল রেইনট্রির বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। রবিবার অভিযান শেষে শুল্ক গোয়েন্দা বিভাগের যুগ্ম পরিচালক সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে হোটেল রেইনট্রিতে অভিযান চালান শুল্ক গোয়েন্দারা। এ সময় ১০ বোতল মদ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার (১৩ মে) রেইনট্রি হোটেলের জেনারেল ম্যানেজার ফ্র্যাংক ফরগেট জানিয়েছিলেন, হোটেলটির মদের লাইসেন্স নেই।

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাতে রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে ওই দুই তরুণী গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যায়। সেখানে ওই দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!