1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জের ধারারগাও থেকে ইয়াবাসহ দুই কারবারি আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ৬.১৩ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের র‍্যাব সিপিসি-৩ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুই পেশাদার মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা হল-সিলেটের জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকার উত্তর আইয়র গ্রামের মতছিন আলীর ছেলে আব্দুল আজিজ ওরফে কুটুল (৩২) ও সিলেটের শাহপরাণ এলাকার দোলইপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে বাছেদ আহম্মদ (৪০)। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জের ধারাগাও খেয়াঘাটস্থ এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩,(সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সুনামগঞ্জে গতকাল বৃহস্পতিবার যৌথ অভিযান করে। বিকেল সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ধারাগাও খেয়াঘাটস্থ জামাল উদ্দিনের খাবার হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ৪২০ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারী আব্দুল আজিজ কুটুল ও বাছেদ আহম্মদকে আটক করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আটককৃত আব্দুল আজিজ ওরফে কুটুলের গ্রামের বাড়ী জকিগঞ্জের একেবারে সীমান্তবর্তী উত্তর আইয়র গ্রামে।সে বিভিন্ন সময় নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে থাকে।ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক অভিযোগ নামক একটি পত্রিকার সে (কুটুল) জকিগঞ্জ উপজেলার বিশেষ প্রতিনিধির পরিচয় পত্রও সে ব্যবহার করে। গত বছরের দিকে এ নিয়োগ পাওয়ার পর সে তার ফেসবুক একাউন্টেও পরিচয়পত্র শেয়ার করে। অথচ সে নিজে তার নাম-দস্তগতও ভালো করে লিখতে পারেনি বলে ওই এলাকার কয়েকটি সূত্রে জানা গেছে। মাদকসহ গতকাল সে আটক হওয়ার পর এলাকাবাসী বলছেন, কথিত সাংবাদিক পরিচয়ের আড়ালে সে মাদক কারবার চালিয়ে যেত।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!